প্রবন্ধটি পড়া হলে, শেয়ার করতে ভুলবেন না
আপনি কুরআনের প্রশংসা করতে পারেন, এমনকি কুরআন থেকে অনেক কিছু অবহিত হতে পারেন, কিন্তু কুরআন আপনাকে পরিবর্তন করতে পারবে না যতক্ষণ পর্যন্ত না এর বাণী আপনাকে জাগাতে পারছে, আঁকড়ে ধরছে, আপনাকে নিরাময় করছে এবং আপনাকে বদলিয়ে দিচ্ছে। সেগুলো যে অর্থে আল্লাহর বাণী আপনি তা সেভাবে গ্রহণ না করা পর্যন্ত এটা হতে পারে না। কুরআনের গভীরতায় পৌঁছতে এবং তার বাণী আত্মস্থ করতে যেসব অভ্যন্তরীণ সম্পদ ও শক্তি প্রয়োজন, বিশ্বাস ছাড়া তা অর্জনই সম্ভব নয়। এটা যদি একবার আপনার হৃদয়ে আসন করে নেয়, তাহলে উদ্দেশ্যের ঐকান্তিকতা, বিনয় ও সম্ভ্রম, ভালোবাসা ও কৃতজ্ঞতা, আস্থা, নির্ভরশীলতা, কঠোর পরিশ্রমে আগ্রহ, এর সত্যতা সম্পর্কে দৃঢ় আস্থা, এর বাণীর প্রতি আত্মসমর্পনের মনোভাব, এর নির্দেশের প্রতি আনুগত্য, কুরআনের সম্পদ থেকে বঞ্চিত করতে পারে এমন বাধা-বিপত্তি সম্পর্কে সতর্কতা ইত্যাদি মহৎ গুণাবলীতে বিভূষিত না হয়ে আপনি পারেন না।

0 comments:
Post a Comment